মাসুদ পথিক
আর, আমি জলে নামলাম, কুমির ও মাছেরা করলো তাড়া
আমি আকাশে উড়লাম, পাখিরা করলো সীমানাছাড়া
ফেসবুকে ঢুকলাম, নিন্দুকেরা বললো, এটা আমাদের পাড়া
আমি শূন্যতায় ঢুকলাম, দেন,
স্বজনেরা আমাকে করলো ঘরছাড়া
ইদানীং, তাছাড়া
লোকে আমার কবরের পাশ দিয়ে যেতে যেতে বলে,
কাপুরুষেরাই কেবল যায় অকালে মারা

