হরিণচোখে খেলা করে স্নিগ্ধ আলো
দিগন্তের পানে রংধনু রং ওড়ে
ও-পাড়ার ফর্সা মেয়েটির গালে হাসির টোল
চিত্রল রেখা মনে করিয়ে দেয়
বৃষ্টিভেজা দিনের খুনসুটি
গাঙের এপারে জীবনবাবুর কুটিরে
তালপাতার ছাউনি
ফুল ফোটায় পূর্ণিমা চাঁদ
বকুলের গন্ধে আকুল মন
হরিণচোখে খেলা করে গাঙের জোয়ার
বারোমাসি গানের শরীরে লেপ্টে দেই
জীবনের নতুন রং …

