একটা বেজে অনন্তকাল
দীর্ঘস্থায়ী রাতে
সহস্র সাপ ফণা তোলে
তোমার ইশারাতে
পাথর চোখে জমে শিশির
পাতার চোখে ঘুম
বজ্রপাতে জীর্ণ পাঁজর
পৃথিবী নিঃঝুম
থমকে থাকে সময়গতি
ঘুমের সঙ্গে আড়ি
কেউ তো নয় তোমার মতো
দারুণ স্বৈরাচারী।
একটা বেজে অনন্তকাল
দীর্ঘস্থায়ী রাতে
সহস্র সাপ ফণা তোলে
তোমার ইশারাতে
পাথর চোখে জমে শিশির
পাতার চোখে ঘুম
বজ্রপাতে জীর্ণ পাঁজর
পৃথিবী নিঃঝুম
থমকে থাকে সময়গতি
ঘুমের সঙ্গে আড়ি
কেউ তো নয় তোমার মতো
দারুণ স্বৈরাচারী।