রিয়া চক্রবর্তী
স্বপ্নে আমার পাহাড়পুরে বাস
ছুটছে দেখো পাহাড়ি এক নদী
বিষাদ নিয়েই কাটতো বারো মাস
তোমার সাথে দেখা না হতো যদি
তোমার শ্বাসে রাখা আমার শ্বাস
দুঃখ সবই সরছে দূরে দূরে
জীবনজুড়েই তোমাকে বিশ্বাস
মায়ার কুসুম যাক না উড়ে উড়ে
তোমায় নিয়েই অহংকারী আমি
তারায় তারায় তোমারই ছবি আঁকি
ভালোবাসা জানি সবার চেয়ে দামি
ইচ্ছে ভীষণ জড়িয়ে তোমায় থাকি
তোমার পরশ আমার শরীর পেলে
উঠবে বেজে সারেঙ্গি সাত সুর
আকাশকুসুম স্বপ্নে সাগর এলে
দুঃখ যত যাক না বিষাদপুর।

