সুজন হাজারী
যে মেয়েটি মা
তার চোখে মুখে কোনো
উলস্নাস দেখি না।
মা দিবসে
নাড়িছেঁড়া ধন
দুধভাতের সন্তান
আনন্দে লাফায়
পায়রা বাকবাকুম।
পায়রা বেচার দুঃখে কাতর
পায়রাঅলাকে মা সমবেদনা
জানায় মাতাজির হাটে।
কয়লাখনিতে ধর্মঘট
হে শহরে
মিছিল নামে বাবাদের।
মা দিবসে
মায়ের মুখ পুড়ে চুন
মে দিবসে গার্মেন্টস বালিকারা
অনুপস্থিত গাজীপুর কারখানায় সেলাইকলে।

