নাসরীন নঈম
একটি কুড়াল কাঁধে ঝুলিয়ে
দুম্ দুমাদুম পা চালিয়ে
যাচ্ছি হেঁটে
খাচ্ছি খেটে
তারপরেও কল্জেটাতে
লেপটে আছে
দুধে ভাতে
একটি কালো সাপ।
অমাবস্যায় পুণ্যি দেখে
জীবনটাকে বাজি রেখে
চলছি ছুটে
নিচ্ছি লুটে
তোমার দেওয়া দুঃখবুকে
আর কতদিন ধুকেপুকে
উদ্যত অই সাপের মুখে
দিতে হবে ঝাঁপ?

