এভাবেই বদলে যায় গন্তব্য …
নদী নিমজ্জন শেষ হলে, অভ্রান্ত খুঁজি
দূর সমুদ্রযাত্রার দিন
এতকাল জল শ্যাওলাতেই কেটেছে শৈশব
অতঃপর প্রলোভন দুপুর, সবুজ জাজিমের স্বপ্ন
মিথ্যে বলিনি, সম্ভাব্য যাত্রা শেষে
অবলীলায় ডুবে যাব, সমুদ্র গহ্বরে অদূরে ভেসে ওঠে, সমুদ্রচারীর গন্তব্য …

