শোকের আড়ালে কিছু অনিশ্চয় মিশে থাকে, চোখের জলের সঙ্গে নুন
ক্ষয়ে যেতে যেতে তবু নির্বিকার সেজে থাকে সম্পর্কের ঘুণ
পরস্পর বন্ধু ভাবে, ভাই ভাবে, প্রতিবেশী, উত্তরাধিকারী
একবার ভাবো অন্য, সম্পর্ক আড়াল হলে অবিমৃষ্যকারী
ফিরে আসে দিনশেষে, সভ্যতার ঞ্চপরে মাথা নুয়ে আছে খড়
মু-হীন মানুষেরা স্বপ্ন দেখে মহাকাল মনোসগোচর
দেশ নেই, বাড়ি নেই, যে-পৃথিবী ঘিরে আছে জলের পরিধি সব দুঃখ ভুলে যাব, একবার সঙ্গে আসো যদি

