যাকে আনন্দের মাধ্যমে এতদূর নিয়ে এলাম
তাকে ছেড়ে দিতে হবে দুঃখের মাধ্যমে
কষ্টের নিয়মে।
যে গাছ নিজ অঙ্গে ফোটালো ফুল
উৎসাহের আলোক বরণে
তাকেই দেখতে হলো দিনবেলা শেষে
ফুলের অমোঘ মৃত্যু – সকরুণ রঙে।
পথ শেষ হয়। রং শেষ হয়।
সুখের নদীতে নামে ভাটা।
একই জল দেহের উল্টো দিকে ফেরা।
ফেরায় বোনা সন্ধ্যা
ফেরায় বোনা অন্ধকার।
কীভাবে সহ্য হবে দুঃখ জানি না
সেটাই শেষ কথা।

