যার দাঁত নেই
হাড় চিবিয়ে খেতে
ইচ্ছে করে তারও –
নোয়ানো কোমর হেঁটে যায় যে বুড়ো
তাকেও দেখেছি
রমণীর বুকে চোখ বুক টানটান ভাব করে
যেন এখনো –
বিগত হতে চায় না কেউ
যৌবন বড় নিদয়া
প্রেমিক কৃষ্ণ সে মথুরায় চলে যায়।
কেউ জেনে যায় কেউ না জেনে যায়
পারে না তো দাঁতে, চুষে খায় নেড়েচেড়ে
ফোকলা দাঁতের বুড়ো অগত্যা গিলে খায়।
জীবন একদিন এভাবে
মাটি মাটিরে খাবে মাটিরে পোকায়
আগুনে দহনে
একজন আরেকজনকে ডাকে
মৃত্যুকে কাছে টেনে আনে, যে যায়।

