কিছু কি বলার ছিল
আজ নয় গতকাল
সময় জলপ্রপাতের পিচ্ছিল ধারা
নদী হয়ে নেমে আসে
সমতলে মিশে যায় নুড়ি-পাথর
আর জলজ শ্যাওলা
ছোট মাছ পাথরের গা ঠোকরায়
নিরুপায়
মানুষও একদিন চলে আসে খাদের কিনারে
তারপরে ঝাঁপ দেয় নদী হবে বলে লোভ আর হিংসার।
কিছু কি বলার ছিল
আজ নয় গতকাল
সময় জলপ্রপাতের পিচ্ছিল ধারা
নদী হয়ে নেমে আসে
সমতলে মিশে যায় নুড়ি-পাথর
আর জলজ শ্যাওলা
ছোট মাছ পাথরের গা ঠোকরায়
নিরুপায়
মানুষও একদিন চলে আসে খাদের কিনারে
তারপরে ঝাঁপ দেয় নদী হবে বলে লোভ আর হিংসার।