মেয়ে ভারতবর্ষ জানে
আগুনের কোনো দোষ নেই
ওদের কয়লাজন্ম
পিঠে সারি সারি শলাকায়
বয়ে নিয়ে বেড়ায় আগুন
মেয়েভারতের গুহাপথ
ইন্ডিয়ান রেলওয়ে
মালগাড়ি, লোকাল, এক্সপ্রেস
সবার অবাধ যাতায়াত
যোনিদেশ ছিঁড়ে গেলেও
রক্ত ঝরে না
মুষলধারে ঝরতে থাকে অন্ধকার
মেয়ে ভারতবর্ষের কয়লাজন্ম
আগুনের কোনো দোষ থাকতে পারে না।

