চঞ্চল শাহরিয়ার
মেঘলা আকাশ দেখে ভাবলাম
বৃষ্টি হবে আজ।
বৃষ্টি তো হলো না। ও-পাড়ার
মেঘলা নামের মেয়ে প্রাইভেট পড়ে
খুব দ্রম্নত বাসায় ঢুকলো। চোরা চোখে একবার
আমাকে দেখলো। আমি ওর
ঠোঁটের মুগ্ধতা নিয়ে কথা বলতেই
বৃষ্টি নেমে এলো। বৃষ্টি বুঝি
মেঘলার বোন। বর্ষার আকাশ জুড়ে তাই
এতো আয়োজন।

