ইমেজের অন্তহীন কুয়াশায় বিভোর রহস্য
রূপের আঁধার
খুঁটে খুঁটে আয়না বসায় এক মাতাল মহুয়া
তামারং ক্যানভাসে আঁকে
পাতার সবুজধ্বনি, লাল নীল ফুলের আহ্বান
পাখিদের ডানার কম্পন
চারদিকে টুপটাপ ঝরে পড়ে নিসর্গের শব্দ
ধ্যানমগ্নতায় কখনো কুড়ায়
আবার কখনো
অনন্তের চোখে মুখে মাখে রং

