ঝাঁক ঝাঁক শাদা পরী নাচছে
জানালায় বসে বৃষ্টিনৃত্য দেখছি অন্তহীন কাল
দলবেঁধে ছুটে আসে শাদা ঘোড়া
ক্ষুরের ধ্বনির সঙ্গে বৃষ্টির কী ভীষণ মাখামাখি
ঘোড়াগুলো ঢুকে যাচ্ছে জলের গভীরে
কত্থকের বিচূর্ণ মুদ্রায়
নিরন্তর কে বাজায় কালের সানাই?
কার আঙুল অন্তরীক্ষে দেখায় ম্যাজিক?
একবার আমাকে বাজাও
অশ^ক্ষুরের ধ্বনির সঙ্গে মিশে যাই

