তুমি তার কথা বলো না। তার পদচ্ছাপ মুছে দিয়েছে আবাল নাবিক,
শুয়োর আর কুকুর শাবকগুলো ম্যাড়মেড়ে হাসে, তাঁবুর মধ্যে জ্বালিয়ে দেয়
লজ্জাবতী রোদ্দুর।
তুমি পিছল পথের বাহু ছুঁয়ে ছুঁয়ে নেমে যাও চারুকলার ক্যানভাসে
ফ্লোরের রেখায় রেখায় তুলিতে তুলিতে ক্রিম মেখে নাও, একটা আঙুল জানে
ভঙ্গুর জাতির ভেতর কী করে প্রোথিত করে দিতে হয় দৃঢ় প্রত্যয়।
শৌবেত গুহা থেকে আমাজানের আদি-অন্ত পাঠে চশমা বদল করে দিও না ডুব
জীবনের বাঁক জানে খাঁটিরাই পড়ে থাকে অবারিত একাকিত্ব নিয়ে নিশ্চুপ।

