পিয়াস মজিদ
মরু থেকে মহাকাশে
কলাবতী হিমের বিস্তার
ইতিহাস-পুস্তক থেকে
আমার
নিভৃত প্রাণের পৃষ্ঠায়
জায়মান
শতসহস্র শীতমহল।
ভাবছি, ক্ষতি কি!
এক জীবন
কুয়াশাকীর্ণ থেকে
বাঁচিয়ে রাখি
আসন্ন পৃথিবীর
সমুদয়
রৌদ্রপিপাসা…
পিয়াস মজিদ
মরু থেকে মহাকাশে
কলাবতী হিমের বিস্তার
ইতিহাস-পুস্তক থেকে
আমার
নিভৃত প্রাণের পৃষ্ঠায়
জায়মান
শতসহস্র শীতমহল।
ভাবছি, ক্ষতি কি!
এক জীবন
কুয়াশাকীর্ণ থেকে
বাঁচিয়ে রাখি
আসন্ন পৃথিবীর
সমুদয়
রৌদ্রপিপাসা…