কামাল চৌধুরী
আমার খামারে আদি উৎসব
চাষবাস আমি জানি
বসন্তে তোর গায়ে পড়া ভাব
বাতাসের কানাকানি।
হারানো প্রাচীন গাঁয়ের হালটে
ধূলিতে আসন পাতি
এই বসন্তে তোর সাথে হবে
অবিরাম মাতামাতি।
আরো কিছু কথা লিখবো ভেবেছি
পাড়ার মেয়েটি না না
একজীবনের কত অনুভব
কখনো হবে না জানা।
৯/৩/২০১৯

