চঞ্চল শাহরিয়ার
ফিরিয়ে দেবার আগে ভাবতে হয় আবার
ভাবতে হয় কাকে ফেরাচ্ছি
কাকে দিচ্ছি নিবিড় বেদনা।
যে আমাকে আজীবন ভালোবাসা
গভীর মমতা আর
মুগ্ধ করা পাখির পালক দিলো
তাকে কেন ফেরাচ্ছি সুসময়ে।
পরিস্থিতি চেঞ্জ হয় হচ্ছে
তবু ভাবতে হয় কাকে ফেরাচ্ছি
গল্পের ইতি টানার আগে জানা ভালো
যাকে তাকে মন দিতে হয় না
যাকে-তাকে দিতে হয় না
যত্নে গাঁথা বিনিসুতোর মালা।

