মানুষ সহজে মরে না। আত্মা ধ্যানঋষি। পিকাসোর
পোর্ট্রেট থেকে খসে পড়ে নাগরিক চাঁদ। বাতাস নির্ঘুম
রাতে আকাশ ধুয়ে যায় মেঘ কাশফুল কফিনে। আর্ট
গ্যালারি থেকে শত শত মৃত মানুষ উঠে আসে আয়ু শীতের
শূন্যতা বাগানবাড়ি। খেয়া পারাপার ঘটনাবলি ঢেউ
বরফের নদী। চুল্লির আগুনে দাহপোড়া কাঠ নির্গত বায়ু।
নিস্তব্ধ চরাচর শেষযাত্রায় স্বপ্নের বুনন ছায়া দৃশ্যের
অন্তরালে মানুষ অপরাজেয়।

