ঈশ্বর তাদেরকে একজোড়া ডানা দিয়েছেন
তারা পরী
তাদের পা আর হাত থেকে আর গলা থেকে
শুকিয়ে গেছে শেকলের ক্ষতচিহ্নগুলো।
যারা হতে চায়নি পরী, চেয়েছিল পাখি হতে
অভিশপ্ত হয়েছে তারা
আর তারা হয়েছে নিক্ষিপ্ত অগ্নিকুণ্ডে নরকের।
পরীদের কণ্ঠ খুব সুরেলা
তারা এখন গান গায় আর পানপাত্র নিয়ে
ঘুরে বেড়ায় স্বর্গের টেবিল থেকে টেবিলে।
পরী জীবন নিয়ে সুখী কি হয়েছে তারা?
তারা কেনইবা হবে না সুখী!
কেউ কি আর কাঁদতে দেখেছে পরীদের
পরীরা কি থাকে অপেক্ষায়
একজোড়া রুটির?

