চঞ্চল শাহরিয়ার
সোনাবউ বলে ডাক দিলে আর
ফিরে আসছে না অদিতির বোন।
অপেক্ষার পথ মাড়িয়ে আমিও
চলে যাচ্ছি শিমুদের বাড়ি।
শিমু ভোরের শিউলি কুড়ানো বালিকা
শিমু অনন্ত প্রেমের মন হারানোর সাঁকো
মুগ্ধকরা রাতের আশ্রয়।
সোনাবউ বলে ডাক দিলে আজ শুধু শিমু
হাওয়ায় উড়ছে কেবল
নীল ওড়নার ঘ্রাণ।
