আসাদ চৌধুরী
সবাই আঙুল তুলে কি যেন দেখায় –
তর্জনীর নখাগ্রে ইঙ্গিত
কিসের আভাস?
সবখানে
দেশে কী বিদেশে,
এই একঘেয়ে দৃশ্যে
আমার নয়ন বেসামাল,
বড় ক্লান্ত আজ।
অত সুন্দর অধর
বিদ্রƒপে তাচ্ছিল্যে হয়েছে বঙ্কিম
ভ্রুর কাজগুলো ঠিক যেন আনন্দের নয়,
সবখানে এই চিত্র
দেশে কি বিদেশে।
এ-আঙুল
নিজের মুখের দিকে
নিতে তো দেখিনে ॥

