শিউল মনজুর
ঝরনা আপা ঝরনা আপা
দেখো, তোমার বাড়ির কাছে দেখো, তোমার জানালার পাশে
একা একা দাঁড়িয়ে একা একা দাঁড়িয়ে
তোমাকে ডাকছি তোমাকে ডাকছি
দেখো, তোমার জন্যে কাঁদছি দেখো, তোমার জন্যে কাঁদছি
কখনো এরকম কাঁদিনি কখনো এরকম কাঁদিনি
আমি বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি
তুমি এভাবে চলে যাবে তুমি এভাবে চলে যাবে
নতুন সেতু পাড়ি দিয়ে পুরনো শহর ছেড়ে নতুন শহরের দিকে চলে যাবে…
ভাবতে পারিনি ভাবতে পারিনি
তোমাকে এখন খুউব মনে পড়ছে তোমাকে এখন খুউব মনে পড়ছে
তোমাকে খুউব বেশি মিস্ করছি তোমাকে খুউব বেশি মিস্ করছি
তোমাকে কেন আগে মনের খাতা খুলে লিখিনি
তোমাকে কেন আগে মনের খাতা খুলে বলিনি
ভুল করেছি ভুল করেছি
ঝরনা আপা, তোমার জানালা আজো কেউ খোলেনি।

