মাঝিয়াইল বলে কোনো এক গ্রামের নাম জেনে –
গ্রাম খুঁজি দেশসুদ্ধ পাড়াগাঁয়ে
কখনো সারিবদ্ধ কলাগাছের সন্ধানী দৃশ্যে
শাদা বলদে হাল জুড়ে দেওয়ার আগপাছে
দাড়িম্ব ফলের ক্রমপ্রসারমাণ সামাজিক ফলদবৃক্ষের স্ফূর্তিতে
পকেটে লুকিয়ে রাখা ‘ভুলো না আমায়’ ফুলতোলা রুমালের ভাঁজে
জসীমউদ্দীনের ‘রাখালিয়া’, ‘বালুচর’ কাব্যে –
পাই খুঁজে নতুন ধানের ঘ্রাণে
পল্লীর উঠোনে, গৃহে গৃহে উৎসবের বারোমাস।

