সমীর ভট্টাচার্য
এখানে রবীন্দ্রনাথ সকাল সমুদ্র আনে
ভোরের সামর্থ্য নিয়ে
অক্ষরে অক্ষরে শৈশব আসে
অশৌচান্তের কালবেলা ভেদ করে…
উঠোনে পড়ে থাকে জল কাদা উৎসর্গিত রামধনু
গল্পকথা অনুজ সংবাদ
এখানে মাঠে মাঠে প্রসারিত ভালোবাসা
খুলে যায় মুখ অাঁটা খাম থেকে
সবুজ হৃদয়ে ফোটে
আলোর গণিতমালা

