আলোক সরকার
এক দুপুরে তার প্রয়োজন অপ্রয়োজন হল।
যা শুরু হয়েছে
তার দিকে নিস্পৃহ হও।
হওয়ার দিকে নিস্পৃহতা
বিরামের দিকে নিস্পৃহতা।
এমন একটা কোলাহল
যার কোনো শব্দ নেই।
দিক দিগন্ত ব্যাপ্ত করা নিশ্চয়।
নিশ্চয় প্রতিশ্রুতি দিচ্ছে না
নিশ্চয় অঙ্গীকার করছে না।
কালো এক ঢেলা অন্ধকার
আর
অপ্রতিরোধ্য একাদিক্রম।

