জলধি হালদার
কোনো কোনো মানুষ গাছের সঙ্গে কথা বলতে পারেন
সেই সমারোহণের শিল্পদৃষ্টি সবুজ পত্রগুচ্ছের ওপর দিয়ে
কালসিন্ধু পার করে
দ্রাবিড় আসিরীয় মায়া কিংবা মিশরীয় উপলক্ষণে
আবার ফিরে আসে এই নদীবাংলায়
তখন গোপন প্রদেশের তলানি ছিন্ন করে
প্রকাশিত জীবনের বহুধাশিকড়
অনীক অনীক
আপনি কড়া পোশাকের সৈনিক
আজ নতুন আলাপে বাজুক সূর্যের গিটার

