চঞ্চল শাহরিয়ার
লেখার স্টাইল চেঞ্জ হবে আগামী সপ্তায়
নদী, মাছ, সমুদ্দুর
ক্যাম্পাসের মিষ্টি বড় আপু
সহপাঠীদের উজ্জ্বল হাসি,
খামোকা রিকশায় ঘোরার দিন
রেললাইন ধরে হেঁটে আসার সুখ
গলির মোড়ে ফুরিয়ে যাওয়া বালিকা
মসজিদের আজানের ধ্বনি
দুঃস্বপ্নে কাটানো কৃষকের রাত
ময়দানে নেতার ভাষণ
ফিরে আসবে নতুন নির্মাণে।
দীর্ঘকাল আমি-তুমি, তুমি-আমি
অনেক হয়েছে
একটু আলাদা স্বাদ নিতে মন চায়
একটু আলাদা দিনের পরশ।
গোবিন্দ ঘোষের মায়ের বেদনার গল্প
শুনবো পুকুরপাড়ে বসে ভেঙে সব নির্জনতা।

