অরো
এই মুহূর্তে ভীষণ ব্যস্ত তুমি
উড়াচ্ছো আমন ধান
কুলার বাতাসে উড়ে যাচ্ছে চিটে
এই দৃশ্য যেন ফিলিস্তিনেই দেখা যায়!
গাদা সাদা
নুড়িপাথরের কণার মতোই
তোমার নাকের ডগায়
বিন্দু বিন্দু ঘাম
কাকে উদ্দেশ করে ছুড়ছো পাথর?
তুমি ভীষণই ব্যস্ত
এই দৃশ্য দেখতে দেখতে
আমিও মহা হুলস্থূল!

