এ ধুলোপথে নিবেদিত ইতিহাসের চাবি; গন্তব্যের শ্রাবণ
অবুঝ বণিকের ক্লাউন – থামাও তোমার জুতোর শব্দ।
দ্যাখো – পাখি উড়ছে পালকের পাপ; সৌন্দর্যের দায় ঠোঁটে।
আমার কৃষক পিতার নিবিড় চর্চায় মাঠ – ফসলের গেরিলা
তাঁর লাঙল রোদকথায় পূর্ণ; ক্ষুধাবিরোধী মিছিলের দৃঢ় সমতা।
তুমি জানো না অন্ধ, আমি সেই বৃক্ষের বীজ যার পূর্বপুরুষ
স্বপ্নের বদলে ফেলে এসেছে পাঁজরের হাড় কামারশালার আগুনে।
উঁল্কির বদলে বাহুতে এঁকেছে আজন্ম বাংলাদেশ
আর আমি তাঁর একমাত্র মেঘ ও বজ্রে গড়া উত্তরআকাশ।

