আদিত্য নজরুল
তুমি বরং হারিয়ে যাও
কিছুটা জটিল
হারিয়ে যাওয়ার সূত্র দিয়ে।
তুমি হারিয়ে গেলেই
সুঁই হারানো গৃহিণীর শ্রমে
খুঁজবো তোমাকে
হাতের তালুর স্পর্শে।
খুঁজে খুঁজেধ
তোমাকেও পাবো নতুনভাবে।
জীবন যেভাবে
মৃত্যুকে খুঁজে নেয়
তুমি হারিয়ে গেলেও খুঁজে নেব সেইভাবে।

